জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র লাইলাতুণ কদর শান্তিপূর্ন পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে মসজিদে মসিজদে মুসল্লিদের ঢল নামে।
জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার প্রায় সাড়ে চারশতাধিক মসজিদে ও বাসা বাড়িতে শান্তিপূর্ন পরিবেশে ভাবগম্বীর্য মাধমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দুনিয়া ও আখেরাতের শান্তিকামনা এবং পরকালে নাজাত লাভের আশায় করে মুসলিম সম্প্রদায়ের ইবাদত বন্দিগী পবিত্র এই রাতটি উপযাপন করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, শার্ন্তিপূর্ন পরিবেশে মুসলমানরা পবিত্র লাইলাতুন কদর উপযাপন করেছেন। জগন্নাথপুরের আইনশৃংখলা পরিবশে ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকরণ ঘটনার ঘটেনি।