জগন্নাথপুর প্রতিনিধি
সারাদেশের ন্যায় রবিবার জগন্নাথপুরে এইচএসসি ও আলীম পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। এবছর এইচএসসি পরীক্ষায় উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রে মোট ৮ শত ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪শ’ ও ছাত্রী সংখ্যা ৪শত ৭০ জন। পরীক্ষার প্রথম দিন ছিল ৫জন। মাদ্রাসা বোর্ডে একটি কেন্দ্রে এবারের আলিম পরীক্ষায় মোট ৩শত ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ছাত্র সংখ্যা ২১৭ ও ছাত্রী সংখ্যা ৯৬ জন। অনুপস্থিত সংখ্যা ২ জন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা মো. মোখলেচ্ছুর রহমান জানান, এবছর এইচএসসি পরীক্ষা ৮শত ৬০ শিক্ষার্থী অংশ নেন। আর আলিম পরীক্ষায় ৩’শত ১৫ জন অংশ নিয়েছেন। এর মধ্যে পরীক্ষার প্রথম দিন মোট অনুপস্থিত ছিলেন এইচএসসিতে ৫ জন ও আলিমে ২ জন শিক্ষার্থী।