জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্যাডাগজি ও আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, স্হানীয় সরকার জগন্নাথপুর উপজেলার প্রকৌশলী গোলাম সারোয়ার, প্রশিক্ষক হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের সহকারী প্রোগামার আশিষ চক্রবর্তী, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন শিক্ষক অংশ নেন।