- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শিশুর মৃত্যু ঘিরে রহস্য

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকিলয়া ইউনিয়নের তেলিকোণা গ্রাম থেকে দেড় বছরের এক কন্যাশিশুর মরদেহ শুক্রবার বিকেলে পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তেলিকোনা (নতুনপাড়া) গ্রামের নুর মিয়ার দেড় বছরের শিশু কন্যা সাদিয়া বেগমকে গতকাল ভোর থেকে পাওয়া যাচ্ছি না। পরে তার মৃত মরদেহ বাড়ির নিকটবর্তী একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। শিশুরটি মৃত্যুতে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বর আশ্বাদুল হক বলেন, সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে যানতে পারি, শিশুরটি চাচি সুবিনা আক্তার ভোরবেলায় পরিবারের লোকজনের অগোচরে শিশুটিকে পানিতে ফেলে দেন। প্রতিবেশী এক নারী এ ঘটনা প্রত্যক্ষ করেছেন। পরে লোকজন ডোবার পানি থেকে শিশুর মৃত দেহ উদ্ধার করেন।
ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর কেউ বলছেন, শিশুকে পানিতে ফেলে দেয়া হয়েছে। আবার কেউবা বলছেন পানিতে পড়েছিল। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ মর্গে পাঠানো হবে।

  • [১]