- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শিশু ধর্ষণ চেষ্টা থানায় মামলা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রবিবার রাতে জগন্নাথপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের হানিফ খাঁর সাত বছরের শিশু কন্যা রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় একই গ্রামের মনাই মিয়ার ছেলে মকলিছ মিয়া (২৪) টাকার লোভ দেখিয়ে শিশু কন্যাকে তার বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে আর্তচিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।  
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে অভিযান চলছে।

  • [১]