- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে স্টুডেন্ট’স কেয়ার নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ২ টার দিকে পৌরএলাকার পূর্ব ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুর নুর।
স্টুডেন্টস কেয়ারের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান রাসেল ও সদস্য শামিম আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখন স্থানীয় ওর্য়াড কাউন্সিলর আবাব মিয়া। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল মুকিত, জাপা নেতা মতিউর রহমান, স্টুডেন্ট’র কেয়ারের সদস্য মাছুম আহমদ, আব্দুল আলিম, সুজন আহমদ, এমরাদ আহমদ,জামাল মিয়া, তারেক আহমদ, শিপন মিয়া, কয়ছর মিয়া মুন্না মিয়া প্রমুখ। পরে অত্র এলাকার শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

  • [১]