জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পপুলার ইলেকট্রনিক্স (ওয়ালটন) প্রধান শাখার আয়োজনে ২০১৯ সালের ওয়ালটনের বিভিন্ন ক্যাটাগরির লটারির বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে পপুলার ইলেকট্রনিক্স এর (ওয়ালটন) শাখা পরিচালক জুলফিকার আলী মনির সভাপতিত্বে ও পরিচালক
জামাল উদ্দিন বেলালের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আকর্ষন হিসেবে ছিলেন চিত্রনায়ক সায়মন সাদিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মধুসুধন ধর, ওয়াটলনের সিলেট জোন’র প্রধান আসাদুজ্জাসান, সহকারি প্রধান ফারুক আহমদ,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া প্রমুখ।