- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদীয়া লতিফিয়া ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শতাধিক শীর্তাতর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার স্থানীয় খাশিলা অর্জুন মার্কেটে অস্থায়ী কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক হাফিজ ক্বারী নুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মাও. এখলাছুর
রহমান।
বক্তব্য দেন সংগঠনের উপদেষ্ঠা হাফিজ ক্বারী ফারুক গণি, মুহিবুর রহমান ছুফি, সভাপতি ক্বারী শিহাব উদ্দিন।

  • [১]