- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শুরু হয়ে গেছে ইউপি নির্বাচনের প্রচারণা

জগন্নাথপুর অফিস
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করে দিয়েছে দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে দীপালের সমর্থনে কলকলিয়া বাজারে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্র নিয়ে এলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে কলকলিয়া বাজার প্রদক্ষিণ করে পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।    স্থানীয় আওয়ামী লীগ নেতা সমছু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মাস্টারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বিপক কান্তি দে দীপাল, ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সহ-সভাপতি কৃপেন্দ্র রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, যুবরাজ মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুছ, ইউনিয়ন যুবলীগ নেতা হারুন মিয়া, কামাল হোসেন লিলু, সিপু মিয়া প্রমুখ।
অপরদিকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানকে নিয়ে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা করে ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ঘুরে নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু ঈমানীর সমর্থনে নয়াবন্দর বাজারে গনসংযোগ ও প্রচারণায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সামাদ রানা মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল খালিক, ছনর মিয়া,আং মালিক, যুক্তরাজ্যে আওয়ামীলীগ নেতা শেখ কওছর মিয়া, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর,
উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক কবির আহমেদ হীরা, আশারকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচীব শেখ মামুন হোসেন, আশারকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক হোসাইন আহমেদ টিটু, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মহিবুর রহমান রাসেল,
আশারকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, রাসেদ আহমেদ,আলী হোসেন,আছকির মিয়া, নাজমুল আলী নাজু, অপু মিয়া, আক্তার মিয়া, ছালেক আহমেদ, সুন্দর মিয়া,পাপ্পু চৌধুরী, এমেল রাজা ।
আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের ইসরাইল মিয়া, আলীনুর মিয়া, আজিজুর রহমান, মাসুম আহমেদ, রাজু আহমেদ, মোতালিব হোসেন,সুজেল আহমেদ, রাফু চৌধুরী,মিফতাহ কামালী, সৈয়দ রুবেল,জগলু, শাহ জনি, সাজন, রিপন , সিপন, পাপ্পু , মাইনুল।
এর আগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে দেখা করেন।

  • [১]