- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শোকবন্ধন

জগন্নাথপুর অফিস
ব্যতিক্রমী কর্মসুচী পালন করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার পৌরশহরে শোকবন্ধন’র আয়োজন করা হয়। বেলা ১১টায় পৌর শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে জগন্নাথপুর নার্সারি স্কুল পযর্ন্ত দীর্ঘ প্রায় ৫০০ মিটার লম্বা এ শোকবন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডনের নেতৃত্বে  সহ¯্রাধিক লোকজন অংশ নেন এই কর্মসূচীতে। আয়োজকদের  
দাবি  প্রায় ৫ হাজার নেতাকর্মী এ কর্মসূচীতে অংশ নিয়েছেন।
পরে শহরে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। শোক র‌্যালি শেষে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পৌর মেয়র হাজী আবদুল মনাফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র ও পৌর স্বেচ্ছা সেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আজিজুস সামাদ ডন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী ছুফি মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, তাজউদ্দিন আহমদ, মাষ্টার মঈন উদ্দিন খান, আব্দুল কাদির, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ নেতা গোলাম হায়দার, জয়নাল আবেদীন, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা সৈয়দ আহমেদ হোসেন তানিন প্রমুখ।
এর পর মিলাদ মাহফিল ও শিরণি বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী নুরুল ইসলাম, সালাউদ্দিন, মিণ্টু রঞ্জন ধর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, সাংবাদিক অহী আলম রেজা, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড আহবায়ক ওবায়দুর রহমান কুবাদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, দ্বীপক গোপ, সোহেল আহমদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দেকুর রহমান, যুবলীগ নেতা জামাল হোসেন, জহুর মিয়াসহ দলীয় নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন।

  • [১]