- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শ্রমিক লীগের কর্মীসভা

জগন্নাথপুর অফিস
শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির   বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া।
উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলার কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর যুবলীগ নেতা উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, শ্রমিক লীগ নেতা হারিছ আলী, রানীগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাফী তালুকদার, পাইলগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তমিজ উদ্দিন, মাইক্রোবাস শ্রমিক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মঈন উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি ইদন মিয়া, সহ সভাপতি তকবুল আলী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, বাস শ্রমিক শাখার সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারী রেজন মিয়া, শ্রমিক নেতা বাদশা মিয়া, শংকর দাস, মুহিব উদ্দিন সেলিম প্রমুখ।

  • [১]