জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের ১ ও ২ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আলী হোসেন ও সদস্য সচিব রুহুল আমিন মুমিন সাক্ষরিত এই দুই ওয়ার্ডের কমিটির অনুমোদন দেন।
১ নং ওয়ার্ডে বকুল মিয়াকে সভাপতি ও রিজু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপর দিকে ২ নং ওয়ার্ডে রাজন মিয়াকে সভাপতি ও সাজন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রদানকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, জগন্নাথপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মহিবুর রহমান রাসেল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, লিলু কামাল, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম,আক্তার হোসেন, মোজাহিদ আহসান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন মিয়া ইউনিয়ন শ্রমিক লীগ যুগ্ম আহ্বায়ক সাজাদ চৌধুরী, সোলেমান মিয়া প্রমুখ।