- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে শ্রীশ্রী কৃষ্ণের গোষ্ট বিহারে বার্ষিকী মহোৎসব পালিত

জগন্নাথপুর অফিস
শ্রী শ্রী কৃষ্ণের গোষ্ট বিহার এর বার্ষিকী  মহোৎসব দুইদিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুর পৌরসভার যাত্রাপাশা গ্রামে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ওই গ্রামের হিন্দু ধর্মালম্বীবের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়।
বৃহস্পতিবার বিকাল তিনটায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে গুরু হয় উৎসবের কার্যক্রম। শুক্রবার সকাল ৬টায় আনুষ্টানিকভাবে ভক্তদের অংশ গ্রহনে ‘সবারে আহবান করি’ উৎসবের উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসুচী শুরু হয়। কর্মসুচীর মধ্যে ছিল নগর পরিক্রমা, শ্রীশ্রী কৃষ্ণের গোষ্ট  গমন, শ্রীশ্রী কৃষ্ণের লীলা সংকীর্ত্তন ও প্রসাদ বিতরণ করা হয়েছে। অনুষ্টান পরির্দশন করেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ বিশিষ্টজনরা। অনুষ্টানে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে।

  • [১]