- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকায় ষাড়ের লড়াই প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে পুলিশ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ষাড়ের লড়াই আয়োজন করায় পুলিশ মঙ্গলবার সকালে এ প্রতিযোগিতা বন্ধ করে দেয়। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান. পৌরএলাকার লুদরপুর গ্রামের হাওরে স্থানীয় বাসিন্দা তাজউদ্দিন ষাড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করেন। এ প্রতিযোগিতার খবর কয়েকদিন ধরে এলাকায় প্রচারণা চালিয়ে আসছিল আয়োজকরা। মঙ্গলবার সকাল ১০টায় ষাড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশ খবর পেয়ে সকাল ৯টায় ঘটনাস্থলে গিয়ে এ প্রতিযোগিতা বন্ধ করে দেয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী আইন ও হাইকোটের নির্ষেধাজ্ঞা অমান্য করে ষাড়ের লড়াই আয়োজন করায় আমরা তা বন্ধ করে দিয়েছি।

  • [১]