জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার জুনেদ মিয়া নামে এক আসামীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গতকাল মঙ্গলবার ওই আসামীকে সুনামগঞ্জ কারাগার থেকে জগন্নাথপুর থানায় আনা হয়েছে। গত ১৬ই সেপ্টেম্বর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীরধপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল মালিক ও ফয়সল আহমদের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের জাবেদ কুরেশীর গোষ্ঠীর রক্তক্ষয়ী সংর্ঘষ ঘটে। এতে ৩৭ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা মামলা দায়ের হয়েছে। ফয়সল আহমদের দায়েরকৃত মামলায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। এর মধ্যে জুনেদ আহমদ’র ৫ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান।