- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে পৌরএলাকার ভবানীপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভবানীপুর এলাকার আনফর উল্লার সঙ্গে তারই আপন ভাই যুক্তরাজ্য প্রবাসি শফর উল্লার বাড়ীর কেয়ারটেয়ার আব্দুল মন্নানের বিরোধ চলছিল। যার ধরে গতকাল দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে আব্দুল মন্নান (৬০), শাহেনারা বেগম (৫০), আবু মিয়া (২৫), সালেহ আমদ (৬০) কে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অপররা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রুবেল আহমদ বলেন, সংঘর্ষের আহত ১১জনকে আমরা চিকিৎসা দিয়েছি। এরমধ্যে ৪ জন ভর্তি রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিক আহমদ জানান, তুচ্ছ বিষয়টি নিয়ে আব্দুল মন্নান ও আনফর উল্লার পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত।

  • [১]