জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে বাড়ির রাস্তার সীমানাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বালিকান্দি গ্রামের শুকুর আলী ও কারিবুল হক এর মধ্যে বাড়ির রাস্তার সীমানা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ৪ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম (২৫) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘সংঘর্ষের ঘটনায় থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।’