- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১৫, আটক ৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও একই গ্রামের আরজ আলীর মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার বিকেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আমিন উল্লাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত      আরজ আলী, ফজলু মিয়া, জাহেদ মিয়া, সুমেনা বেগম, বকুল মিয়া, মিলন ধরসহ অন্যান্যা আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম,   মিলন্দর আলী, মামুন মিয়া, জাহাঙ্গীর আলম ও কবির মিয়া। এর মধ্যে জাহাঙ্গীর আলম ও কবির মিয়া সংর্ঘষের ঘটনায় জড়িত নয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পেশায় জাহাঙ্গীর আলম গাড়ি চালক ও কবির মিয়া দিনমজুর।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আটককৃত ৫ জনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

  • [১]