- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সংযোগ সড়ক ভেঙে পড়েছে, যানচলাচল বন্ধ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর-বিশ্বনাথ (জগন্নাথপুর-সিলেট) সড়কে বিকল্প সংযোগ সড়কে ভেঙে পড়েছে। ফলে ওই সড়কের সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলের দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুরের মীরপুর আটঘর এলাকায় বিকল্প সংযোগ সড়কের একাংশ ধসে পড়ে। যে কারণে সড়কে সিলেটের সঙ্গে সরাসরি যান চলাচল বিঘœ ঘটে। এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে।
স্থানীয় যুবক লিতু খান জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে সংস্কার কাজের জন্য পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে দিয়ে বিকল্প সংযোগ সড়ক করা হয় আটঘর এলাকায়। কাজের মান নিন্মমুখী হওয়াতে সংযোগ সড়ক ভেঙে পড়েছে। এতে সড়কে জনভোগান্তিতে বেড়েছে।
জগন্নাথপুরের পরিবহণ শ্রমিক নেতা নিজামুল করিম বলেন, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের একমাত্র প্রধান সড়ক হচ্ছে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারহীন হয়ে পড়ায় যান চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এরমধ্যে বিকল্প সংযোগ সড়কটি ভেঙে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবারও এই সড়কে সরাসরি কোন যান চলাচল করেনি।
স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার কাজ সম্পন্নের লক্ষে কাজ শুরু হয়েছে। আমরা নিয়মিতভাবে কাজ তদারকি করছি।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতের কাজ চলছে।

  • [১]