- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রি, ডিলার আটক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সরকারি চাল কালোবাজারে বিক্রি’র অভিযোগে রবিন দেব নামে এক ডিলারকে আটক করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজার থেকে ওই ডিলারকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের চাল ডিলার রবিন দেব কালোবাজারে খাদ্যবাদ্ধব কর্মসুচী’র চাল অন্যত্র বিক্রি করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ আসে। বিষয়টি তদন্তের জন্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রব শনিবার বিকালে ডিলারের দোকানে যান। এসময় ডিলারের মাস্টাররোলে লিখে রাখা তালিকা যাচাই করে দেখা যায়, এঁরা চাল নেননি। পরে ডিলার রবিন দেবকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রি করায় ডিলার রবিন দেবকে আটক করা হয়েছে।

  • [১]