- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার  উদ্যোগে বৃহস্পতিবার সহকারী শিক্ষা কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আল বশিরুল ইসলাম।

  • [১]