- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে কৃপেশ দাসকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে যৌতুক মামলায় আদালত কর্তৃক দুই বছরের কারাদন্ডের রায় প্রদান করা হয়। তিনি র্দীঘদিন ধরে পলাতক ছিলেন।
জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামী কৃপেশ ৮ বছর ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]