জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। রবিবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীর নাম রুয়েল মিয়া (৩২)। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের আব্দুর রহিমের ছেলে। শনিবার বিকেলে
জগন্নাথপুর থানার এএসআই আফসার আহমদ ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই আফসার আহমদ বলেন, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।