- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে গোপন সংবাদের ভিত্তিত্বে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের চান্দ আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এএসআই আফসার আহমদের নেতৃত্বে পুলিশ সাদিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর ২৯/১৫ (ছাতক) যৌতুক মামলার পলাতক আসামী   আবুল হোসেন কে গ্রেফতার করে।  
জগন্নাথপুর থানার এএসআই আফসার আহমদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি আদালত একটি যৌতুক মামলার সাজাপ্রাপ্ত  আসামী। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।

  • [১]