- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৯

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গত দুই দিনে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পাটলী ইউনিয়নের চকাছিমপুর এলাকা থেকে দুই লাখ ৩৪ হাজার টাকা অর্থদন্ড মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ওই গ্রামের আদর আলীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে ওই দিন ওয়ারেন্টভূক্ত আসামী পৌর এলাকার হবিবপুর দুলারপাড়া গ্রামের আনহার মিয়াকে গ্রেফতার করা হয়।
এছাড়া সোমবার চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী         
উপজেলার ইছগাও গ্রামের নুরুল ইসলাম, নারী নির্যাতন মামলার আসামী গয়াছ আলী, ওয়ারেন্টভূক্ত আসামী রবিউল ইসলাম, সিহাব মিয়া,মনু মিয়া, রুহেল মিয়া ও ধন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

  • [১]