- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ২ জনসহ ৫ আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে গরু চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের  ছাবরু মিয়া (৩৫), মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পৌর এলাকার হবিবপুর কিশোরপুর গ্রামের  নাজমুল ইসলাম ও গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি আশারকান্দি ইউনিয়নের ফেচি গ্রামের আবুল      
বশরের ছেলে সুলেমান মিয়া নোওয়াগাঁও গ্রামের আমন্দু মিয়ার ছেলে ছালেহ আহমদ ও একই গ্রামের সোনা উল্যাহর ছেলে  রহিম উদ্দিন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরসালিন জানান, গ্রেফতারকৃতদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]