- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী মা-ছেলে গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথধপুরে থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মা-ছেলেকে গ্রেফতার করেছে। রবিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।  
জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ  উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত  নৌশা মিয়ার স্ত্রী ময়নামতি ও তার পুত্র জাবেদ মিয়াকে গ্রেফতার করেছে।  
জগন্নাথপুর থানার এসআই সাইকুল ইসলাম জানান, দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী মা ছেলেকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]