- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মৌরস আলীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল ও তপন দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাও নতুনবাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি ওই ইউনিয়নের লোহারগাও ক্ষেত্রপাশা গ্রামের মৃত নুর মিয়ার পুত্র।  
জগন্নাথপুর থানা এএসআই শাহ জামাল জানান, মৌরস আলী একটি চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি।

  • [১]