- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।  পুলিশ জানায়, উপজেলার        পাইলগাও ইউনিয়নের মাকড়কোণা গ্রামের চেয়াগ আলীর পুত্র রুবেল মিয়াকে চুরির অপরাধে আদালত ১৪ মাসের কারাদন্ডের রায় দেন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রোববার রাতে পুলিশ পৌএলাকার স্লুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার এসআই কবির আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। সে ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

  • [১]