জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত সাত জুয়াড়িকে ২১ দিনের কারাদ- প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদাতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এই রায় দেন। বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
দ-প্রাপ্তরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত জব্বর আলীর ছেলে ফয়জুল হক, একই গ্রামের
মৃত গোলাপ আলীর ছেলে হারুন মিয়া, মৃত মদরিছ উল্লার ছেলে আবুল হোসেন, মৃত জমির আলীর ছেলে লেবু মিয়া, মৃত রুসমত আলীর ছেলে মাসুম মিয়া,আঞ্জব আলীর ছেলে মিজানুর রহমান ও হুসমত আলীর ছেলে মনোয়ার আলী।
ইউএনওর কার্যালয় ও থানা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার এলাকা থেকে জুয়া খেলাররত অবস্থায় সাত জুয়াড়িকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ২১ দিন করে কারাদ- দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বলেন, জুয়া খেলার অভিযোগে তাদেরকে কারাদ- দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জানান, দ-প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।