- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সিনিয়র স্টাফ নার্স ও অফিস স্টাফ করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এবং অফিস স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড ১৯ পরীক্ষার নমুনা রিপোর্টে এই দুই জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত মোট ৯৩ জন ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এরমধ্যে ৬৫ জন সুস্থ হয়েছেন।
এছাড়াও ১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ও ৫ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ২২ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]