- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সেই আসামীর আত্মসমর্পণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া দ-প্রাপ্ত আসামী আপ্তাব উদ্দিন অবশেষে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন। সোমবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে আটক আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালদিকা গ্রামের আলাউদ্দিনের ভাই আপ্তাব উদ্দিন একটি চেক ডিজঅনার মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত
পলাতক আসামী ছিলেন।
গত রবিবার দুপুর ১টার দিকে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও এএসআই শাহিন আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আসামীর ভাই আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে আসামীর স্বজনরা পুলিশের হাত থেকে আসামি আপ্তাব উদ্দিনকে ছিনিয়ে দিলে আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এঘটনায় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, তার ছেলে রায়হান আহমদ ও আব্দুল হামিদকে আটক করে। ওই রাত ৯ টার দিকে পালিয়ে যাওয়া আসামী জগন্নাথপুর থানা পুলিশের নিকট আত্মসমর্পণ করলে আটক তিনজনকে পুলিশ ছেড়ে দেয়।
এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পালিয়ে যাওয়া আসামী আমাদের নিকট ধরা দেয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। দ-প্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]