জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার সরকারী ছুটি না দিয়ে জেএসসির মডেল টেষ্ট পরীক্ষা নেয়ার ঘটনায় শনিবার দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। পরে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান শিক্ষক ফজল আহমদ পরীক্ষা বাতিল করেন।
উল্লেখ্য সরকারী নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার পাঠদান শেষে ১৫ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় বন্ধ দেয়ার কথা থাকলেও শাহাজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ শারদীয় দুর্গোৎসবের বন্ধ না দিয়ে শনিবার থেকে জেএসসি পরীক্ষার মডেল টেষ্ট নেয়ার উদ্যোগ নেন।