জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানমূলক সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পরিষদের চেয়ারম্যান মজলুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মজলুল হকের সভাপতিত্বে ও সচিব আব্দুল গফুরের পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি সিদ্দেক আলী, প্রশিক্ষক খাদিজা বেগম প্রমুখ। সেলাই প্রশিক্ষণে ৩০ জন নারী অংশ নেন।