- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সৌদি প্রবাসির বাড়িতে ডাকাতি

জগন্নাথপুর  প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের সৌদি প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, ওই গ্রামের সৌদি প্রবাসি জুনু মিয়ার বাড়িতে ১০/১২ জন মুখোশধারী ডাকাত দল বসত ঘরের গ্রিলের
 তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে বেধেঁ নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্নালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় প্রবাসির দুই ভাই দুলাল মিয়া (২৮) ও সুজাত মিয়া (২৬) গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

  • [১]