- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় এক স্কুল ছাত্রী কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় অটোরিকশা চালক সায়িক মিয়া (৩৫) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মেয়েটির বাবা ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১১) শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশে একটি মাছের ফার্মে কাজে থাকা পিতার খুঁজে যান। সেখানে অটোরিকশা ধোয়ার কাজে থাকা উপজেলার বড়ফেচি গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে সায়িক মিয়া তাকে জোরপূর্বক ফার্মে থাকা একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় জগন্নাথপুর থানায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার স্কুল ছাত্রী কে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন জানান, অভিযুক্ত অটোরিকশা চালক কে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

  • [১]