- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে স্কুল ড্রেস বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী (চারপাড়া) গ্রামের প্রবাসীদের অর্থায়নে জাতীয় পতাকার আদলে নবনির্মিত শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী লয়লুছ মিয়ার অর্থায়নে ৫২ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় কমিটির সভাপতি মো. সজিদ আলী।
সদস্য নূর মোহাম্মদ জুয়ের পরিচালনায় বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী মুরাদ মিয়া, ইউপি সদস্য হোসেন রাসেল, সমাজসেবক সুনাহর মিয়া, নুর মিয়া, রফিক মিয়া প্রমুখ।

  • [১]