জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে স্কুল শিক্ষিকার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আহাদ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আহাদ মিয়া সিলেটের বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আবদুর রহিমের ছেলে। বালাগঞ্জের বোয়ালজুর বাজারে তার মুদির দোকান রয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে মুঠোফোন ও আলামত জব্দ করেছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, মুঠোফোনে জগন্নাথপুর উপজেলার এক শিক্ষিকার সাথে বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আহাদ মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে আহাদ মিয়া নানা টালবাহানা শুরু করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে আহাদ মিয়া শিক্ষিকার নামে বেনামে ফেইক আইডি খুলে অশ্লীল ভিডিও মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে ৮ জুন জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফিক আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আহাদ মিয়া কে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার গ্রেফতারকৃত আহাদ মিয়া কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস,আই) অনুজ কুমার দাশ জানান, মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে তার সাথে প্রতারণা করা হয়েছে। আমরা ছেলেটির কাছ থেকে মুঠোফোন উদ্ধার করে আলমত জব্দ করেছি।