জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বিশ্বন্বরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশা চালক রাজু মিয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী সন্তান নিয়ে বাসাভাড়া করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ সৃষ্টি হয়। এক পযার্য়ে দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেন স্বামী। এতে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক আহমদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমদ জানান, পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে বাদি হয়ে থানায় মামলা করেছেন।