- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে স্বাস্থ্য বিষয়ক এ্যাডভোকেসী সভা

জগন্নাথপুর প্রতিনিধি
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়   প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শংকর রায়। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আবাসিক মেডিকেল ডা. জহিরুল ইসলাম, এনজিও সংস্থা কেয়ার এর উপজেলা কো-অর্ডিনেটর লায়লা বেগম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফারুক আহমদ, পরিবার পরিকল্পনা পরিদর্শন বিষ্ণু পদ পাল, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অর্চনা চক্রবর্তী, পরিবার পরিকল্পনা সহকারী হেলেনা বেগম প্রমুখ।

  • [১]