- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে স্বেচ্ছাশ্রমে সেতুর গর্ত মেরামত করল এলাকার যুবকরা

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামের কয়েকজন যুবক স্বেচ্ছাশ্রমে একটি সেতুর বিশাল গর্ত ভরাট করেছে। সোমবার গোয়ালকুড়ি গ্রামের রতœা নদীর ওপর নির্মিত সেতুর ওপরের একাংশের সৃষ্ট গর্তটি স্থানীয় যুবকরা ইট, বালু ও পাথর দিয়ে মেরামত করেছে। এতে খুশি হয়েছেন এলাকাবাসি।
স্থানীয়রা জানান, এলজিইডি’র আওতাধীন পাটলী উনিয়নের গোয়ালকুড়ি এলাকা দিয়ে বয়ে যাওয়া রতœ নদীর ওপরে নির্মিত সেতুর একাংশে অনেকদিন ধরে একটি বড় গর্ত সৃষ্টি হয়। ফলে ওই সেতু দিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে আসছিল। সম্প্রতি স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাকের এলাকার গোয়ালকুড়ি গ্রামের ৫, সা¤্রাট গ্রামের ৫ ও কামিনীপুর গ্রামের ২ জন যুবকের সম্বন্বয়ে মোট ১২জন যুবককে নিয়ে ‘স্বেচ্ছাসেবক’ নামে কমিটি গঠন করেন। ওই কমিটির স্বেচ্ছাসেবকরা গতকাল সেতুর গর্তটি মেরামতের কাজ করেন। তাঁরা গ্রামের কারো বাড়ি থেকে ইট, বালি ও পাথর নিয়ে স্বেচ্ছাশ্রমে গর্তটি অস্থায়ীভাবে সংস্কার করেছে।
স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নেয়া শিপন মিয়া নামে এক যুবক বলেন, আমি একজন কলেজ শিক্ষার্থী। আমাদের এলাকায় একটি সেতুর ওপরে দীর্ঘদিন ধরে একটি গর্ত রয়েছে। ওই গর্তটি দিন দিন আরো বিপদজনক হচ্ছে। তাই আমাদের মেম্বার আবু সাকের ভাইয়ের সহযোগিতায় আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করেছি। সে জানায় লেখাপড়ার পাশাপাশি আমরা এলাকায় সামাজিক কাজ করব।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাকের বলেন, ১২ যুবকের সমন্বয়ে আমরা একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি। এরমধ্যে ৫ জন রয়েছেন শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি সামাজিক কাজে তাদের প্রচন্ড আগ্রহ রয়েছে। তাদের আগ্রহে স্বেচ্ছাশ্রমে সেতুর বড় গর্তটি মেরামত করা হয়েছে।

  • [১]