জগন্নাথপুর অফিস
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদি গ্রামের বাসিন্দা মাসুম আহমদের পিতা লেচু মিয়া বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় মরহুমের নামাজে জানাজা আলাগদি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্ন্াথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান, পাইলগাঁও আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক কালী কুমার রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ, সদস্য সচিব কবির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন তালুকদার, মোতাহীর আলী, সুলতান মিয়া প্রমুখ।