জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের ১১ পর বুধবার আরেকটি সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়েছে। এতে নেতা কর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন। বুধবার রাতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরে হাবিবুর রহমান হাবিব কে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ২০ জানুয়ারি উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের সম্মেলন করতে বলা হয়েছে। এদিকে গত ৪ নভেম্বর জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ লিটনকে আহ্বায়ক ও মোতাহির আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা সেচ্ছসেবকলীগের কমিটি ঘোষণা করেন। কমিটি গঠনের ১১ দিন পর নতুন করে সম্মেলন প্রস্তুুতি কমিটি ঘোষণা করায় নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন।
এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির উদ্যোগে রাতে পৌরশহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।