জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের প্রধান সড়ক কেটে ময়না আবর্জনাযুক্ত পানি নিস্কাঃশনের জন্য একটি ড্রেন করা হয়েছে। ফলে নাগরিক ও পথচারির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার সরেজমিনে দেখা যায়, পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা মোড়ের নিকটবর্তী স্থানে সড়ক কেটে অকেজো ড্রেনের ময়লা আর্বজনা ও একটি বাসাবাড়ির পাইপের পানি নিস্কাঃশনের জন্য প্রায় ২০ ফুট লম্বা সড়কের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত কেটে একটি ছোট খোলা ড্রেন নির্মাণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩/৪ দিন পূর্বে পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন কর্মীরা সড়ক কেটে ড্রেন নির্মাণ করেছে। স্থানীয়রা জানান, এমনিকেই প্রধান এ সড়কে র্দীঘদিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় দিন দিন সড়ক
ভেঙে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনের জন্য নির্মিত ড্রেনটি অনেক দিন যাবত অচল হয়ে রয়েছে। যে কারণে ওই এলাকায় অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী।
শহরের ব্যবসায়ী মজিবুর রহমান মুজিব জানান, এমনতেই সংস্কারহীন সড়কে দুর্ভোগের শেষ নেই। এর মধ্যে সড়ক কেটে ড্রেন নির্মাণ। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। পানি নিস্কাঃশনের ড্রেন ভরাট করে পৌর কর্তৃপক্ষ উল্টো সড়ক কেটে দিয়েছে।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃষ্টির পানি নিস্কাঃশনের জন্য অস্থায়ী ভাবে এটি তৈরি করা হয়েছে। কোন বাসাবাড়ির জন্য সুবিধার জন্য নয়। এরপরও বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব আমরা।