- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সড়ক দুঘর্টনায় আহত ৪

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌরএলাকায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ আহত হয়েছেন ৪ যাত্রী। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে জগন্নাথপুর চিলাউড়া সড়কের বৈঠাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে ছেড়ে ভরাখালি যাওয়ার পথে পৌর এলাকার বৈঠাখালি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ গাড়িটি উল্টে একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে আটকে যায়। এ সময় ৪ যাত্রী আহত হন। এর মধ্যে ভূরাখালি গ্রামের মুক্তিযোদ্ধা        
আব্দুল হাফিজ ও একই গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মানিকের পুত্র সাইফুল ইসলাম (২৫) গুরুত্বর আহত হন। তাদেরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত দুই জনেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

  • [১]