- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের লতিয়ারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানানা, সিলেট বাস ষ্ট্যান্ড থেকে জগন্নাথপুরের উদ্যেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস(সিলেট-জ-১১-২৮৬)উল্লেখিত স্থানে পৌঁছামাত্র চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ১৫জন যাত্রী আহত  হন। গুরুতর আহত আব্দুল মমিন (২৫), রোকেয়া বেগম (৫৫), লালা মিয়া (৫৪) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাচ্ছু মিয়া (২২), সুমন মিয়া (১৮), আব্দুল কালাম (২০), সুত্ররঞ্জন বৈদ্য (৫২) কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • [১]