- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় তিন এসএসসি পরীক্ষার্থী আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সড়ক দুঘর্টনায় তিন এসএসসির পরীক্ষার্থী আহত হয়েছে। রবিবার পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুরের পাটলী-কেশবপুর সড়কের রসুলগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, এসএসসির পরীক্ষা কেন্দ্র জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় যোগে তিন শিক্ষার্থী বাড়ি ফিরছিলেন। রসুলগঞ্জ বাজার এলাকায় পৌঁছা মাত্র অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রীর মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা এসএসসি পরীক্ষার্থী দিনা বেগম (১৬), লিমা বেগম (১৬) ও আছাব হোসেন (১৮) আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত শিক্ষার্থৗরা উপজেলার পাটলী ইউনিয়নের বসন্তপুর এলাকার বাসিন্দা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • [১]