- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু কন্যা গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকালে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা   
জানান, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক দিয়ে উপজেলা সদরের দিকে ছেড়ে আসা একটি দ্রুতগামী নোহাগাড়ি মজিদপুর নামক স্থানে কলকলিয়া ইউনিয়নের গোড়ারগাও গ্রামের সন্তুষ নমসুত্রের পাচঁ বছরের মেয়ে রূপালি নমসুত্রকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. শারমিন আরা আশা জানান, দূর্ঘটনার শিকার শিশুটির মাথায় মারাত্মক আঘাত পেয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • [১]