- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম জাহাঙ্গীর হোসেন (২৩)। সে পৌর এলাকার কেশবপুর গ্রামের গজম্বর আলীর পুত্র।
থানা পুলিশ জানায়, চলতি বছর পৌরএলাকার কেশবপুর গ্রামে সংগঠিত নুর মিয়া হত্যাকান্ডের পলাতক আসামী জাহাঙ্গীর হোসেন কে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিনের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃত পলাতক আসামী নুর মিয়া হত্যা মামলার ২ নম্বর আসামী। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]