- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে কেশবপুর গ্রামের নুর মিয়া হত্যা মামলার আসামী সুবেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে পৌরএলাকার কেশবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গত ২০১৬ সালে পৌরএলাকার কেশবপুর গ্রামে বিদ্যুতের খুঁটি কে কেন্দ্রে করে প্রতিপক্ষের      
 লোকজনের হামলায় নুর মিয়া নিহত হন। এ মামলার প্রধান আসামী ওই গ্রামের ইছকন্দর আলীর পুত্র সুবেল মিয়া  দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুর মিয়া হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছি। তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে।

 

  • [১]